রংপুর শহরের প্রাণকেন্দ্র ধাপ মেডিকেল পূর্বগেটে উইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর-এর অবস্থান। এই শিক্ষা প্রতিষ্ঠানটি সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা থেকে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষানুরাগী লায়ন মো. মানিক হোসেন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই পাবলিক পরীক্ষা সমূহে স্বকীয়তায় স্বাক্ষর রাখাসহ বিভিন্ন সহশিক্ষাকার্যক্রমে সুনামের সাথে এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠানটি যুগের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত ক্রমর্ধমান চাহিদা মোতাবেক মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে।
একনজরে:
স্কুল প্রতিষ্ঠা: ৩১ অক্টোবর ২০১২ খ্রি.
(EIIN: 131032, কোড: ৫৭৭৭, উইন্স পরিচালিত- রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ)
কলেজ অনুমোদন: ২০১৮ খ্রি.
EIIN: 138217, কলেজ কোড: ৫২৭০
অধীন: শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও দিনাজপুর শিক্ষা বোর্ড
অনুমোদিত শাখা: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা।